নরসিংদীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

শেয়ার

মোঃ মোবারক হোসেন 

নরসিংদী জেলা প্রতিনিধি । 

নরসিংদীর মনোহরদীতে নয়ন মিয়া (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ।

 গতকাল মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারী) রাতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি গ্রামে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী হিমন মিয়া তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

পরে বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত নয়ন মিয়া লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি এলাকার নায়েব আলীর ছেলে। তার স্ত্রী জর্দান প্রবাসী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আর হিমন মিয়া (২৪) একই এলাকার আক্কাছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নয়ন মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চুল ও দাড়িঁ লম্বা ছিলো । মঙ্গলবার সন্ধ্যায় তাঁর চুল ও দাঁড়িতে টান দেয় প্রতিবেশী হিমন মিয়া । এনিয়ে নয়ন ও হিমনের মধ্যে ঝগড়া বেধেঁ যায়। পরে এই ঝগড়াকে কেন্দ্র করে মধ্য রাতে নয়ন মিয়াকে বাড়ির পাশে ছুরিকাঘাতে হত্যা করে হিমন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

নিহতের বড় ভাই রমিজ উদ্দিন বলেন, গভীর রাতে মারামারির শব্দ শোনতে পেয়ে বাহিরে গিয়ে দেখি নয়ন ও হিমন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দুইজনের শরীরই রক্তে ভরা ছিলো। আমাকে দেখে নয়ন বলে ভাই আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলছে।

সাথে সাথে আমি বাড়িতে গিয়ে লোক নিয়ে এসে দেখি হিমন নয়নকে মেরে পালিয়ে গেছে। আমার ভাই কিছুটা পাগল ছিলো। কিন্তু সে কখনো কারো ক্ষতি করেনি। আমি ভাই হত্যার বিচার চাই। আরেক প্রতিবেশী মোবারক হোসেন বলেন, রাতে চিৎকার পেয়ে গিয়ে দেখি নয়ন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে খুবই নিমর্মভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন, নিহতের বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।

  যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। প্রাথমিক ভাবে জানতে পেরেছি চুল আর দাঁড়িতে টান দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া থেকেই এই ঘটনা ঘটেছে। আমরা আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.