বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালীর কবিরহাটের সাবরেজিস্ট্রার কার্যালয় ভবনটি জরাজীর্ণ অবস্থা । ১৯৯৮ সালে নির্মিত সাবরেজিস্টার কার্যালয় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ।
সংস্কার না করায় পুরনো ভবনের পাকা আস্তর খসে পড়ছে । সাবরেজিস্ট্রার তানিয়া তাহের ও অফিস সহকারী মোঃ ইউছুফ জানান, বর্ষাকালে জনগুরুত্বপূর্ণ রেকর্ড পএ ও মূল্যবান দলিল নষ্ট হওয়ার আশংকা রয়েছে ।
জরুরি ভিওিতে ভবনটি নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাবরেজিস্টার কার্যালয়ের স্টাফগন।
