ফিরোজ হোসেন ফাইন (জয়পুরহাট জেলা প্রতিনিধি) :
বাংলাদেশের ৫০ বছরেরও পাঁচবিবিতে নির্মিত হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার জয়পুরহাট জেলার পাঁচবিবি একটি ঐতিহাসিক স্থানের নাম, যে স্থানে রয়েছে বিশ্ব নন্দিত রাজনৈতিক ব্যাক্তি মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর দীর্ঘ জীবনের কর্ম, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতিবিজরিত স্থান, এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ আরো জ্ঞানী গুণী ব্যাক্তির এ উপজেলা পাঁচবিবি।
কিন্তু বড় দুঃখের বিষয়, আজও পাঁচবিবি পৌর শহরে গড়ে ওঠেনি কেন্দ্রীয় কোন শহীদ মিনার। অতীতে পাঁচবিবি পাঁচমাথার মোড়ে অবস্থান ছিল ছোট একটি শহীদ মিনার কিন্তু তা ভেঙ্গে গড়ে তোলা হয়েছে মহান মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য “মায়ের ডাকে সারা” ।
প্রতিটি জাতীয় দিবসে পাঁচবিবি পৌর পার্কের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে থাকে পাঁচবিবি উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তি।
পাঁচবিবি সুধী সমাজের দাবি পাঁচবিবি সদরে যেন একটি ভাষা আন্দোলনের স্মৃতি বহনকারি একটি সুদৃশ্য শহীদ মিনার নির্মাণ করা হয়।
আজ বাংলা ভাষা আমাদের মুখের ভাষা। মহান ২১ ফেব্রæয়ারী আজ সারা বিশ্বে পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় । পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়েও নেই কোন শহীদ মিনার।
সমগ্র পাঁচবিবি উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই গড়ে তোলা হয়নি ভাষা আন্দোলনের স্মৃতি বহনকারি এ শহীদ মিনার।
কেন্দ্রীয় একটি শহীদ মিনার থাকলে পাঁচবিবিবাসী ভাষা শহীদ রফিক উদ্দীন আহমেদ, শফিউর রহমান, আবুল বরকত , আবদুল জব্বার, আবদুস সালাম, আবদুল আওয়াল, সর্ব কনিষ্ঠ শহীদ মোঃ অহিউল্লাহ সহ নাম অজানা আরো অনেক ভাষা শহীদ সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমী হয়ে উঠবে তাদের আতœদানের ইতিহাস জানতে পারলে।
স্থানীয় সাধারণ মানুষের আশা এ বিষয়টি স্থানীয় সকল জনপ্রতিনিধি এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
