আর যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে না হয়: শিক্ষামন্ত্রী

শেয়ার

শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,

‘করোনার সংক্রমণের কারণে আর যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে না হয়, সেজন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

মঙ্গলবার  নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর প্রথম দিনে নতুন কারিকুলামের আওয়ায় ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ে পাঠদানের পাইলটিং শুরু হলো।

এর আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা করে করে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে তারা শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থী দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ সম্পন্ন শিক্ষার্থীরা গড়ে উঠবে।

আমাদের প্রচেষ্টা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে শিক্ষার্থীদের নিয়ে যাবো।’

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.