ওয়ালটন ফ্রিজ কিনে ফ্রিতে ফ্রিজ উপহার পেলেন পাঁচবিবির মাহামুদ

শেয়ার

জয়পুরহাট জেলা প্রতিনিধি :

ওয়াটন ডিস্ট্রিবিউটর মেসার্স নাহিদ এন্টারপ্রাইজের শো-রুম থেকে ফ্রিজ ক্রয় করে বিজয়-৫০ ফিফটি অফারে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৩ এর মাধ্যমে ফ্রিতে ফ্রিজ পুরষ্কার পেয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাজিতপুর গ্রামের চা বিক্রতা মাহামুদ হাসান।

তিনি বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়ালটনের নতুন এই সংযোজন পুরষ্কারটি পেয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ উপলক্ষে শনিবার বিকেলে বড় মসজিদ সংলগ্ন ওয়ালটন শো-রুম প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিজয়ীর হাতে এই পুরষ্কারটি তুলে দেন বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ওয়ালটন ডিস্টিবিউটির মোঃ তাইজুল ইসলাম, সহ-সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পি ও প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু।

পুরষ্কার বিতরণের সময় বিজয়ীর অনুভুতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি বিজয়-৫০ ফিফটি অফারে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৩ এর মাধ্যমে ওয়ালটনের এই পুরষ্কার পেয়ে খুবই আনন্দিত।

সব সময় যদি এ রকম অফার থাকে তাহলে অনেকেই ওয়ালটন পণ্য ব্যবহার করতে আগ্রহবোধ করবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.