নরসিংদীর মনোহরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার

মোঃ মোবারক হোসেন 

 নরসিংদী প্রতিনিধি । 

“পুষ্টি মেধা ও দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর-২০২২ উদ্বোধন হয়েছে। আজ বুধবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মনোহরদীর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে মনোহরদীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাশেমের সভাপতিত্বে, লাইফ স্টক সার্ভিস প্রোভাইটার খাদেমুল ইসলামের সঞ্চালনায়, প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী , উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ এবং খামারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান।

অতিথিগণ প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন পশু পাখীর স্টল ঘুরে পরিদর্শন করেন। প্রদর্শনীতে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেরিনারি ফার্মেসিগুলো অংশ নেয় । প্রদর্শনীতে বিভিন্ন উন্নত জাতের ছাগল, ভেঁড়া, গাভী, ষাঁড়,ঘোড়া, কবুতর, সহ বিভিন্ন উন্নত প্রজাতির পাখি, উন্নত জাতের ঘাস, গরুর দানাদার খাদ্য, ভেটেরিনারি ঔষধ সহ ৩২টি স্টল প্রদর্শনীতে অংশ গ্রহন করে ।

পরে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রদর্শনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.