বাঁশখালীতে ২হাজার ইয়াবাসহ নারী আটক

শেয়ার

জসিম তালুকদার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

 বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৬ ফেব্রুয়ারি দুপুর ৫ সময় গোপন সংবাদ এর ভিত্তিতে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী

পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ২,০০০ (দুই হাজার) পিছ ইয়াবা ট্যাবলেটসহ আসামী রুবি আকতার (২৩) পিতা- আব্দু শুক্কুর , মাতা- জমিরা বেগম, সাং-আবদু শুক্কুরের বাড়ী,মুকবকী নতুন পাড়া, শাপলাপুর, থানা-মহেশখালী , জেলা- কক্সবাজার কে গ্রেফতার করা হয়।

উদ্ধার সংক্রান্তে মামলা রুজু আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনসার্জ মোঃ কামাল উদ্দীন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.