সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৯টায় সদর ইউনিয়নের আবদুল শিকদার ডাঙ্গী গ্রামের এ মৃতু্্যর ঘটনা ঘটে।
সদর ইউনিয়নের নওয়াব আলী শিকদার(৮২) মৃত গণি শিকদারের ছেলে
ওই বৃদ্ধ শীতের সকালে আপন ভাই হালিম শিকদারের সাথে বাড়ীর পাশে ছোট্ট রাস্তার উপর বসে গল্প করছিল। এ সময় রাস্তা ঘেষে প্রতিবেশী আলী শিকদারের বাড়ীর একটি বিক্রিত চাম্বুল গাছ বেপারীরা অসাবধানতা বশতঃ কর্তনকালে গাছের নিচে চাপা পড়ে ওই বৃদ্ধ গুরুতর আহত হয় এবং তার আরেক ভাই দ্রুত সরে গিয়ে প্রাণে বেঁচে যায়। পড়ে মুমূর্ষ অবস্থায় আহত বৃদ্ধকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ননী গোপাল হালদার তাকে মৃত্যু ঘোষনা করেন।
সরেজমিন ঘুৃরে জানা যায়, গত ক’দিন আগে প্রতিবেশী আলী শিকদার বসতভিটের একটি ভারী চাম্বুল গাছ পার্শ্ববতী বালিয়া ডাঙ্গী গ্রামের কাঠ ব্যবসায়ী জলিল মুন্সীর নিকট ১৫ হাজার টাকা দরে বিক্রি করেন। ঘটনার দিন সকালে ভারী গাছটির বড় বড় ডালের গোলা সহ ওই বেপারী গাছটি গোড়ে থেকে কর্তন করেন। এতে কর্তনকৃত চাম্বুল গাছের ভারী ডালা সহ পাশের আরেকটি আম গাছের উপর পড়ার ফলে ওই আমগাছ গোড়া থেকে ভেঙে বৃদ্ধর কোমর বরাবর চাপা দেয়। পরে এলাকাবাসী ছুটে এসে গাছের নিচ থেকে বৃদ্ধকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
অশ্রেণীভুক্ত
চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
