মইনুল আবেদীন সুমন
বরগুনা জেলা প্রতিনিধিঃ
শনিবার(১২ ফেব্রয়ারি) বেলা ১ টার দিকে উপজেলার শিকারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু রুমা তালতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই কলেজ শিক্ষক আবদুল রহমানের কাছে প্রাইভেট পড়ে সকাল ১০ টায় বাড়িতে যায়। এর পরে বাবা আলাউদ্দিন মোল্লার সাথে সকালের খাওয়া দাওয়া শেষ করেন। পরে বাবা ও মা পারিবারিক কাজে মাঠে ধান শুকাতে যায়। এর কিছুক্ষন পরে বাবা ও মা বাসায় আসেন। এসে বাসার দরজা ভিতর থেকে দেওয়া দেখে মেয়েকে ডাকাডাকি করেন কিন্তু কোথাও মেয়ের সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেন। পরে উপরে(মাচা) গিয়ে দেখতে পায় মেয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
আলাউদ্দিন মোল্লার বলেন, আমার মেয়ে সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টার ভিতরে যেকোন সময় প্রথমে বিষ পান করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে আত্মহত্যা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানি না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন স্থানীয়রা বলেন,আজকের রুমার বিয়ে দেওয়ার জন্য পাত্র পক্ষের বাড়িতে যাওয়ার কথা ছিলো রুমার বাড়ির লোকজনের। রুমা লেখাপড়া শেষ করে বিয়ে করবেন বলেও অনেকবার জানান। হয়তো এজন্য আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে বরগুনা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রির্পোট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখনই বলা যাচ্ছে না কি কারণে আত্মহত্যা করেছেন।
