লক্ষ্মীপুরে বোরো ধানের ‘সমলয়’ চাষাবাদ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে জমিতে বোরো ধান রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার চর লরেঞ্চ ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

কমলনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ি উপ-পরিচালক ড.মো.জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূদম পুস্প চাকমা, উপজেলা কৃষি কর্মকতা আতিক আহমেদ, চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর প্রমূখ।

কমলনগর উপজেলা কৃষি কর্মকতা মোঃ আতিক আহমেদ বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমছে কৃষি জমি। তাই স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে মানুষের খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় উন্নত প্রযুক্তির মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ শুরু হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। রোপন পদ্ধতি দেখে কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন।
কৃষির সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল একই জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, আইল ফসল, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে এই সমলয় চাষাবাদে। এ বিষয়ে কৃষকদের কারিগরি সুবিধা ও সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।
গ্রামে ৪৫ জন কৃষক একসাথে ৫০ একর জমিতে বোরো ধান রোপন করেছে। এতে বীজ বপন হয় ট্রের মাধ্যমে ২২-২৪ দিনের চারাগুলো রাইস ট্রান্সপ্লাান্টার মেশিন দিয়ে রোপন করা হয়। রোপনের সময় এলাকার কৃষকদের মাঝে কৌতূহল দেখা যায়।
এ বিষয়ে উত্তর চর লরেঞ্চ ব্লকের সুফলভোগি কৃষকগন জানান, উপজেলা কৃষি অফিস থেকে কয়েক জন কৃষক সংঘবদ্ধ হয়ে সমালয় পদ্ধতিতে রোরো ধান আবাদের প্রশিক্ষণ গ্রহণ করে এ বছর এই প্রথম প্রযুক্তির মাধ্যমে আবাদের জন্য ৫০ একর জমি প্রস্তুত করেছি। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি কাজে খরচ কমিয়ে আনার প্রণোদণার আওতায় মেশিন দিয়ে জমি ধান রোপন করতে অনেক সাশ্রয় আর সময়ও কম লাগে। এ রকম মেশিনে কৃষিকাজ আরো সহজ ও লাভজনক।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.