কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অপহৃত ছাত্র উদ্ধার

শেয়ার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অপহৃত ছাত্র উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অপহৃত ছাত্র উদ্ধার হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শেখপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে গত ৩১ জানুয়ারি ২০২২ তারিখে কুষ্টিয়া সদর-কুমারখালী মহাসড়ক হতে অপহৃত মাদ্রাসা ছাত্র মোঃ আল-আমিন (১৫) কে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রকে সম্পূর্ন সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জিডি নং- ২২৫ তারিখ-০৫ ফেব্রুয়ারি ২০২২ ইং। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া আস্থানগর এলাকার মৃত জাবেদ আলী মালিথার ছেলে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.