লক্ষ্মীপুরে জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন, পৌর মেয়র পুরস্কৃত করলেন ১৮ শিশুকে

শেয়ার

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে শিশুদের অভিভাবকদের হাতে একটি বনজ গাছ ও নগদ ৫শ টাকা তুলে দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর সচিব মো. আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, মাহমুদুন নবী সোহেল, পৌর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুর রহমান আলমগীর, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ প্রমুখ।

বিষয়টিতে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথি এবং পৌর বাসিন্দারা।

পৌর মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জন্মের পর অনেক শিশুর অভিভাবকরা জন্ম নিবন্ধন করতে গড়িমসি করে। বয়স বেড়ে গেলে নিবন্ধন করাতে বিভিন্ন বেগ পেতে হয় এবং হয়রানির শিকার হতে হয়।

কিন্তু জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ঝামেলা থাকে না। তাই অভিভাবকরা যাতে জন্মের পরপরই তাদের নবজাতকের (শিশু) জন্ম নিবন্ধন করান সে জন্য আমার পক্ষ থেকে শিশুদের জন্য ৫শ টাকা এবং বীমা স্বরূপ একটি গাছের চারা উপহার দিচ্ছি। শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছও বড় হবে। ভবিষ্যতে গাছটি তার কাজে আসবে।

তিনি আরও বলেন, এ কয়েকদিনের মধ্যে ১৮ জন শিশুর অভিভাবক তাদের জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। তাই তাদের উপহারের আওতায় আনা হয়েছে। যে সব শিশু ৩৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের আওতায় আসবে, তাদের প্রত্যেককে এ উপহার দেওয়া হবে। নিবন্ধন করাতে তাদের কোনো ধরনের ফি দিতে হবে না।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.