স্ত্রী ও পুত্রকে গলা কেটে হত্যা, স্বামী আটক

শেয়ার

নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। রোববার দিবাগত রাত ৩টার দিকে শহরের ঘোড়াদিয়ার সংগীতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রেশমী আক্তার (২৬) ও তার ১৩ মাসের শিশুপুত্র সালমান সাফায়াত। নিহত রেশমী পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে।

এ ঘটনায় স্বামী ফখরুল ইসলামকে (২৬) পুলিশ আটক করেছে ।

স্বজনা জানায়, দুই বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সাথে ঘোড়াদিয়া সংগীতা এলাকার মোঃ সাইফুল্লার ছেলে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর ওপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতো। এরই মধ্যে তাদের কোলজুড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি।

সবশেষ রোববার দিবাগত রাত ৩টার দিকে রেশমী ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.