মিস ইউনিভার্সের মুকুট ভারতে

শেয়ার

ভারতের অভিনেত্রী ও মডেল হারনাজ সান্ধু ২০২১ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। এর আগে ২০০০ সালে ভারতে এই খেতাব জিতেছিলেন মডেল-অভিনেত্রী  লারা দত্ত। ২০২১ সালে এসে ২১ বছর পর ভারতের হয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ২১ বছর বয়সী হারনাজ।

হারনাজের মিস ইউনিভার্সের মুকুট জয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি উচ্ছ্বসিত লারা।

টুইটারে লারা লিখেছেন, ‌‘মিস ইউনিভার্স ক্লাবে স্বাগতম! এই মুকুটটির জন্য আমরা দীর্ঘ ২১ বছর অপেক্ষা করেছি। তুমি আমাদের অনেক বেশি গর্বিত করে তুলেছো। শত কোটি মানুষের স্বপ্ন সত্যি হলো।’

এ নিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের মুকুট এসেছে ভারতে। লারার আগে ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন।

সূত্র :বিডি প্রতিদিন

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.