আয়েশা (রা:) মহিলা কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

শেয়ার

আয়েশা (রা:) মহিলা অনার্স কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার ২৭ নভেম্বর সকালে মাদ্রাসার হলরুমে দোয়া  অনুষ্ঠানে আয়েশা (রা:)মহিলা অনার্স কামিল মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত),আহমাদ উল্যাহর সভাপতিত্বে ও অনার্স শাখার বিভাগীয় প্রধান ফিরোজ আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ এর সুনামধন্য,সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক,অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা,একমাত্র পৃষ্ঠপোষক ও গভর্নিং বডির সহ সভাপতি আলহাজ্ব ড.হাকীম মো:ইউসুফ হারুন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন,সহধর্মিণী, আলহাজ্ব ড.হাকীম মো:ইউসুফ হারুন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন লক্ষীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম,উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন,৮নং দত্তপাড়া ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম কামাল,উত্তর জয়পুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী  মিজানুর রহমান,হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ এর মার্কেটিং পরিচালক,মো: শরিফুল ইসলাম,অত্র মাদ্রাসার মুহাদ্দিস আহম মোস্তফা কামাল,মাওবুবুর রহমান,সহকারী অধ্যাপক কামরুন নাহার,প্রভাষক হামিদা ইয়াসমিন,নাসির উদ্দিন,মাহফুজুর রহমান, সাহিদুল বাহার,বেলাল হোসেন,সহকারি শিক্ষক, মাহফুজুর রহমান,আব্দুস সালাম,মোস্তাফিজুর রহমান,দেলোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.