লক্ষ্মীপুরে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে আ.লীগ নেতা অব্যাহতি

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজুর (মোটর সাইকেল প্রতীক) এর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম কুমার দাস শ্রীপদকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। কিন্তু ডালিম কুমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও বিদ্রোহী প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন রাজুর (মোটরসাইকেল প্রতীক) পক্ষে নির্বাচনী প্রচারণা কাজ করছেন। ভোটারদের কাছে ভোট চাইছেন। এটি দলের নেতাদের তদন্তে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ডালিম কুমার দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা ভঙ্গ করেছে।

এতে দলীয় গঠনতন্ত্রের ৪৮ (৯) ধারা অনুযায়ী সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডালিম কুমার দাসকে ফোনে চেস্টা করে তাকে পাওয়া যায়নি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.