সোলাইমান ইসলাম নিশান:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ৪৮ তম শাহাদাত বার্ষিক জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে স্বাধীনতা চিকিৎসা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আশুরা হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও মোরশেদ আলম হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর – ২ ( রায়পুর) আসনের সংসদ সদস্য এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আহম্মেদ কবীর, পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, ডাঃ রত্নদীপ পাল।
এইসময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির ইসলাম বাবর , জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মতলব, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন আলম, চিকিৎসক বৃন্দসহ প্রমুখ।
প্রধান অতিথি নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে জিয়াউর রহমানের নির্দেশে ১৫ ই আগষ্ট নির্মম ভাবে গণহত্যা করা হয়েছে।জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো ভাবতেও পারেনি তার দেশের মানুষ তাঁকে হত্যা করবে। বিএনপি বিভিন্ন সময়ে জঙ্গি সৃষ্টি করে মানুষ হত্যা করেছে আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্ট সকল শহীদের জন্য দোয়া প্রার্থনা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে আমরা শক্তিতে রুপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।
সামগ্রিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু ফয়সাল আল জুবায়ের জিমি।
