মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা চত্বরে ২৬ ডিসেম্বর বিকালে “এক্সিম ব্যাংক সোনাইমুড়ী শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান এর উদ্যোগে শীতার্ত মানুষের পাশে কম্বল বিতরণ করা হয়েছে ।
এ সময় ব্যাংকের কর্মকর্তা বৃন্দ, সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক পৌর নির্বাহী মোশতাক আহমদ তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংকের এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানাই।
