সামনের ঈদে ‘প্রিয়তমা’ আসছে শাকিবের

শেয়ার

ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। এবারের ঈদে তার অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিন। অধিকাংশ সিনেমা হল থেকে জানানো হয়েছে, শাকিবের সিনেমা দিয়ে ভালো সাড়া পাওয়া যাচ্ছে ‘লিডার আমি বাংলাদেশ’।

এরই মধ্যে শাকিব খান ভক্তদের জন্য নতুন খবর দিলেন আরেক তরুণ পরিচালক হিমেল আশরাফ। শাকিব খানকে নিয়ে আসছে ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ নামে সিনেমা মুক্তি দিবেন। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করছেন হিমেল আশরাফ। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, অমেরিকা থেকে দেশে ফিরে এসেছি জানুয়ারিতে। তারপর থেকে ‘প্রিয়তমা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। ঢাকা, সুনামগঞ্জ শুটিং করেছি প্রথম লটের। বর্তমানে কক্সবাজারে শুটিংকে লোকেশন দেখতে এসেছি। আগামী ৮ মে থেকে ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং শুরু করবে শাকিব খান। টানা ১৫ দিন শাকিব খান শুটিং করবেন ঢাকা, সুনামগঞ্জ, বান্দরবান ও কক্সবাজারে।

হিমেল আশরাফ আরও জানান, শাকিব খানকে নিয়ে সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।

‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকাকে হচ্ছেন, তা এখনই জানাতে চাইছে না পরিচালক। খুব শিগগির তা সবার সামনে প্রকাশ করবেন বলে জানান তিনি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রিয়তমা ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে দেশের বাইরের কাউকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.