সাবেক এমপি সিরাজুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : তৎকালীন নোয়াখালী-১২ (হাতিয়া-রামগতি) আসনের সাবেক গণপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য সিরাজুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এরআগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু , কমলনগর প্রেস ক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, বিএমজিটিএ লক্ষ্মীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েলসহ  প্রমুখ।

জানাজার নামাজের ইমামতি করেন হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লীগের প্রার্থী হয়ে হাতিয়া-রামগতি আসনে নির্বাচিত হন। এরআগে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি একই এলাকা থেকে পাকিস্তান জাতীয় গণ পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.