বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাধীন চরফকিরা ইউনিয়ন শ্রমিকলীগের কর্মী, নিহত আলাউদ্দিনের পরিবারকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি’র পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। ২৮ আগস্ট সকালে বসুরহাট পৌরসভা কার্যালয়ে নগদ টাকা হাতে তুলে দিচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (বাদল) চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল (কচি) ।
শ্রমিক লীগ কর্মী নিহত আলাউদ্দিনের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান
