লক্ষ্মীপুর-৪ আসনে ধানেরশীর্ষ সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়ালেন ট্রাক

শেয়ার
  • ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানেরশীর্ষ প্রতিকে সংসদ সদস্য পদে প্রার্থী আশ্রাফ উদ্দিন নিজানকে সমর্থন করে গনঅধিকার পরিষদ এর ট্রাক প্রতিকে প্রার্থী রেদোয়ান উল্যাহ নিজ দলের নির্বাচন থেকে সরে দাড়িয়ে ধানেরশীর্ষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন কর্মী সমর্থক নিয়ে। ৫জানুয়ারী সন্ধ্যা আশ্রাফ উদ্দিন নিজানের কমলনগরের বাস ভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় লক্ষ্মীপুর জেলা গনঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলাইমান চৌধুরীসহ উপজেলা ও সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাক প্রতিকের প্রার্থী রেদোয়ান উল্যাহ বলেন, সেই ২৪এর আগষ্টের আন্দোলনসহ দেশ স্বৈরাচার মুক্ত করতে তারেক রহমানের হাত ধরে আমার নেতা সাবেক ভিপি নুরুল হক নুর যুগপৎ আন্দোলন গড়ে তুলেছে। তার ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও গনঅধিকার পরিষদে ঐক্যবদ্ধভাবে কার করবে। আমার কেন্দ্রের সিধান্ত অনুযায়ী সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজান সাহেবের হাতকে শক্তিশালী করতে ধানেরশীর্ষ প্রতিকের সমর্থন ও এই আসনে ধানেরশীর্ষ  বিপুল ভোটে জয়লাভ করার জন্য কাজ করবো। এসময় রেদোয়ান উল্যাহ আশ্রাফ উদ্দিন নিজানের প্রতি একটি আশা ব্যক্ত করেন যে আগামী দিনে আপনাদের দলের নেতাকর্মীদের মতোকরে গনঅধিকারের নেতাকর্মীদের ভালোবাসবেন।

আশ্রাফ উদ্দিন নিজান বলেন, যেভাবে আমার নেতা তারেক রহমান বলেছেন আমার নুরুল হক নুর সংসদে যাবে তাই তার দল গনঅধিকার পরিষদও আমাদের অংশ।  আগামী দিনে আমার নেতাকর্মীদের মতো করেই অবশ্য আপনাদের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদদিন নিজান, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্লাহ, সাবেক বিএনপির আহবায়ক মাওলানা মাহে আলম, বিএনপির সভাপতি মো.জামাল উদ্দীন, নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপির সদস্য প্রফেসর নুরুল ইসলামসহ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.