লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের তিনদিনে আটক ৫৯জন নেতাকর্মী

শেয়ার

নাশকতার আশংকায় লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও জামায়াতের ২৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা বিএনপি-যুবদল ও জামায়াতের ২৮ নেতাকর্মী। এ নিয়ে গত তিনদিনে লক্ষ্মীপুরে আটক করা হয়েছে ৫৯জনকে।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান এবং জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন আটকের বিষয়টি নিশ্চিত করেন। উক্ত ঘটনার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।

সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মো. লোকমান হোসেন, ইকবাল হোসেন, আকুল চন্দ্র বিশ্বাস, একেএম আজিজুর রহমান ও তোতা মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার আশংকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.