লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি’র ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা পর্যন্ত কমলনগর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন কমলনগর উপজেলায় বিএনপি নেতা শাহাব উদ্দিন রনি, আলী হোসেন, নুর আলম, হাসান মাহমুদ, মো.কাজল, নুর আলম, মনির হোসেন, উপজেলার কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, শ্রমিক দল নেতা মো. হোসেন, রেদোয়ান হোসেন, আবদুর রহিম ও দেলোয়ার হোসেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
অশ্রেণীভুক্ত
কমলনগরে বিএনপি’র ১১ নেতাকর্মী আটক
