প্রদীপ কুমার রায়
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল অসহায় মানুষের বাসস্থান ও পূনর্বাসন নিশ্চিতকল্পে রায়পুরে একাধিক স্থানে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচির আওতায় উপজেলার বামনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাল বাড়িতে প্রায় ২’শ ৩০ একর জায়গা জুড়ে গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে।
আজ সোমবার ৬জুন ২০২২ইং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সিনিয়র সচিব ও গৃহনির্মাণ প্রকল্পের গবেষণা কর্মকর্তা দেবাশীষ কুমার দাস উপজেলার বামনী ইউনিয়নের পালবাড়ি প্রকল্প এলাকায় ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের পুনর্বাসনের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, আওয়ামীলীগ নেতা জুয়েল মৃধা, কৃষক লীগ নেতা মুকুল পাটওয়ারী, ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা,পুলিশ, উপকার ভোগী ব্যক্তিবর্গসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
