রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার

রামগতি:
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলার আসলপাড়া সংলগ্ন মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহ উদ্ধার করা হয়েছে; তবে গলিত হওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.