রামগতির ছাত্রদল ও যুবদলের ২ নেতা গ্রেফতার

শেয়ার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হান্নান (২৮) ও চরগাজী ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক মো. ছায়েদুলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদল নেতা হান্নানকে কমলনগর থেকে ও যুবদল নেতা ছায়েদুলকে রামগতির নুরীয়া হাজিরহাট থেকে গ্রেফতার করে পুলিশ।

ছাত্রদল নেতা হান্নান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের আবদুল বারেকের ছেলে। যুবদল নেতা ছায়েদুল চর গাজী ইউনিয়নের বাসিন্দা।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম ছায়েদের রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজিরহাট বাজার থেকে ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.