রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি মামলার পলাতক আসামি বেলাল হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর কাদিরার রাজুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বেলাল উপজেলার চর ঠিকা গ্রামের আবদুর রহমানের ছেলে।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর বলেন, মুন্সীরহাট বাজার ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি বেলালকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
