রামগতিতে করোনারোগী শনাক্ত

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৫০ এর উপরে।

রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সাংবাদিকের  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৯ এপ্রিল আক্রান্ত ব্যক্তি অসুস্থতাবোধ করলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডি তে পাঠায়। রবিবার রাতে নমুনার ফলাফল পজিটিভ আসে।

এর আগে শনিবার রাতে জেলার রামগঞ্জে ৩২ বছর বয়সী এক যুবকের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এনিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে লক্ষ্মীপুর জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.