কমলনগরে সাংবাদিকদের এমপি’র পিপিই বিতরণ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরের সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার জন্য কমলনগর-রামগতি আসনর সংসদ সদস্য  মেজর (অব:) আবদুল মান্নানের পক্ষ থেকে পিপিই বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কমলনগর প্রেসক্লাবে এ পিপিই বিতরণ করা হয়।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল এর কাছে পিপিই হস্তান্তর করেন এমপি মেজর (অব:) আবদুল মান্নানের প্রতিনিধি ও বিকল্পধারা উপজেলা সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া ও বিকল্প যুবধারা নেতা মো. মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু, কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ এ আই তারেক. দপ্তর সম্পাদক মো. ফয়েজ আহাম্মদ ও আওয়ামীলীগ নেতা এসএম মানিক, যুবধারা নেতা রিপন প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.