রামগঞ্জে ১হাজার ইয়াবাসহ মাদক সম্রাঞ্জী খালা গ্রেফতার

শেয়ার

 

রামগঞ্জে ১হাজার ইয়াবাসহ মাদক সম্রাঞ্জী খালা গ্রেফতার

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ শনিবার ভোর রাতে সুরেরবাগ গ্রামেঅভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবাস¤্রাট মোস্তাক আহমেদ প্রকাশ জাহাঙ্গীর ও সম্রাঞ্জী তাছলিমা বেগম প্রকাশ খালাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে এস.আই মোসলেউদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার হওয়ায় ইয়াবা সম্রাট জাহাঙ্গীর সুরেবাগ গ্রামের আনোয়ারুল হকের ছেলে এবং সম্রাঞ্জী তাছলিমা বেগম পুর্বচন্ডিপুর গ্রামের শামিম পাটোয়ারীর স্ত্রী।সুত্রে জানায়,শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাছলিমা বেগম ও জাহাঙ্গীর খুচরা ব্যবসায়ীদের মধ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে।

খবর পেয়ে থানার ওসি মোঃ তোতা মিয়ার নেতৃত্বে  পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল ঘেরাও করে। পুলিশের উপস্থিত টের পেয়েপালিয়ে যাওয়ার সময় পুলিশ জাহাঙ্গীর ও তাছলিমাকে আটক করে।আটকের পর মহিলা পুলিশ তাছলিমার দেহ তল্লাসী করে ৭শত পিস এবংপুরুষ পুলিশ জাহাঙ্গীরের দেহ তল্লাসী করে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পুলিশ হেফাজতে ইয়াবা সম্রাঞ্জী তাছলিমা বেগম বলেন,উপজেলার ৫জনের সিন্ডিকেটে ইয়াবা ব্যবসায় পরিচালনা হয়েআসছে।

ওসি মোঃ তোতা মিয়া বলেন,থানার এস.আই মোসলেউদ্দিন বাদি হয়ে আটক ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইনে মামলা দায়ের করেছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.