রাজশাহীতে মোটরসাইকেল নীতিমালার বিরুদ্ধে মানববন্ধন

শেয়ার

রাজশাহী প্রতিনিধি:

মোটরবাইক চলাচলে নতুন নীতিমালার বিরুদ্ধে মানববন্ধন করেছেন রাজশাহী বাইকার্স ক্লাবের সদস্যরা। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর অলোকার মোড়ে এ কর্ম সূচিতে তিন শতাধিক বাইকার্স অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, বাইকার্স তরিকুল ইসলাম, মুকুল হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ।

নতুন নীতিমালাকে অযৌক্তিক দাবি করে আন্দোলনকারী বলেন, সরকার যে নীতিমালা প্রনয়ন করতে যাচ্ছে, সেখানে বাইকার্সদের কোনো মতামত নেওয়া হয়নি। নীতিমালা করতে হলে সরকারকে কমিটি করে করতে হবে। সেখানে বাইকার্স অ্যাসোশিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সম্নয় থাকতে হবে। তাদের মতামত নিতে হবে।

পদ্মা সেতু এবং কর্ণফূলি টানেলেও মোটরবাইক চালানোর অনুমতি দিতে হবে দাবি করে চাই বাইকার্সরা আরও বলেন, মোটরাসাইকেল রেজিষ্ট্রেশন করার সময় দুইজন চলার কথা বলা থাকে। কিন্তু মহাসড়কে মাত্র একজন মোটরসেইকেলে উঠতে পারবে, এটা কোন ধরনের নীতিমালা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.