নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের কমলনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে সচেতনাত ও স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম প্রদান করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় এ সচেতনতা ও স্বাস্থ্য সেবা দেওয়া হয়। উপজেলা তথ্যকেন্দ্র এ সচেতনতা ও স্বাস্থ্য সেবার আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন তথ্য সেবা কর্মকর্তা শাহানা ইসলাম, তথ্যসেবা সহকারী রুম্মানে জান্নাত, মারজাহান বেগম, অত্র প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ।
তথ্য সেবা কর্মকর্তা শাহানা ইসলাম জানান, মুজিব শতবর্ষে গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যগত সমস্য, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতার আলোচনা ও স্বাস্থ্যগত পরীক্ষা করা হয়েছে।
অশ্রেণীভুক্ত
মুজিব শতবর্ষ উপলক্ষে সচেতনতা ও স্বাস্থ্য সেবা প্রদান
