মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন তিন মুখ

শেয়ার

ঢাকা: নতুন বছরে শুরুতেই তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বারসহ সুখবর পেলেন দুই সংসদ সদস্য (এমপি)। তারা হলেন- রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং লক্ষ্মীপুর-৩ আসনের একেএম শাহজাহান কামাল।
শপথ নিতে মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এই দুই এমপির সঙ্গে ডাক পেয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারও।
সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি তারা নিজেরাই জানিয়েছেন।
লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল বলেন, মন্ত্রিপরিষদ সচিব আমাকে ফোন করে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে যেতে বলেছেন। দায়িত্ব পেলে জনগেণের জন্য কাজ করবো। এটা আমার জন্য বড় পাওয়া। আমার এলাকার মানুষকে এ সম্মান উৎসর্গ করছি।
এদিকে সংসদ সদস্য কেরামত আলীকেও বঙ্গভবনে যেতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রওশন আলী।
তিনি বলেন, ‘এমপি সাহেবকে ফোন করা হয়েছিল। তিনি রাজবাড়ী ছিলেন, সকালে ঢাকা ফিরেছেন। আগামীকাল (সোমবার) শপথ নেবেন।’
মন্ত্রী হিসেবে শপথ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দও বঙ্গভবনে ডাক পেয়েছেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব আমাকে ফোন করে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে যেতে বলেছেন।
গত ১৭ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক মারা যাওয়ার পর থেকে তার পদটি শূন্য হয়। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নারায়ণ চন্দ্র।
বর্তমান সরকারের মেয়াদপূর্তির বছরখানেক আগে মন্ত্রিসভায় কিছু রদবদল আসতে পারে বলে গুঞ্জন ছিল।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.