বিরল রেকর্ড গড়বেন মিথিলা!

শেয়ার

আগামী শুক্রবার বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। এদিন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হবেন তিনি।

একইসঙ্গে ওইদিন দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাবে তার। বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’, আর কলকাতার সিনেমা হলে ‘আয় খুকু আয়’।

এ বিষয়ে মিথিলা জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার বিষয়।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সাথে।

এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেন, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.