বিগ বসের সঞ্চালনার জন্য ১ হাজার কোটি রুপি চাইলেন সালমান

শেয়ার

ছবির বাজার যেমনই হোক, তবু নিজের দাম বাড়াচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তি পেতে পেতে বছর শেষ।

বিগ বস ১৫-তে সঞ্চালক হিসেবে সালমানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপি। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলা বিগ বস ১৬-এর ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সালমানের, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

তবে হঠাৎ করেই কি বেশি টাকার প্রয়োজন হয়ে পড়ল ভাইজানের? সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সালমান। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন। সিধু মুসেওয়ালা খুনের পর গ্যাংস্টারদের থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে ঝুঁকি নিতে চাইছেন না সালমান, ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে এমনটিই খবর। তবে নিরাপত্তা জোরদার করতে গিয়েই সর্বস্বান্ত হয়ে পড়লেন কিনা অভিনেতা, সে নিয়েও সংশয় দেখা দিচ্ছে।

জানা গেছে, এবারের বিগ বসের আবহে পানি আর পানি। থিমই নাকি মহাসাগর। পাঁচটি ধাপ উত্তীর্ণ হলে তবেই মূল শোতে আসতে পারবেন প্রতিযোগীরা। সেই ধাপগুলো পেরিয়ে বিগ বস ১৬-তে যাদের উপস্থিতি এখনো পর্যন্ত নিশ্চিত বলে ধরা যাচ্ছে, সে তালিকায় আছেন মুনাওয়ার ফারুকী, ফয়সাল শেখ, শিভিন নারং এবং ভিভিয়ান সেনা।

এ ছাড়া প্রতিযোগীদের মধ্যে পুনম পাণ্ডে, অঞ্জলি অরোরা, অঙ্কিতা লোখান্ডে, শাইনি অহুজার মতো আরও বহু তারকা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ধরা দেবেন ক্যামেরার সামনে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.