বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক পুলিশের হাতে আটক

শেয়ার

ঢাকার সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ।

আজ সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানবলেন, লিফলেট বিতরণকালে মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.