বরগুনায় হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই মাদক কারবারি গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার

শেয়ার

মইনুল আবেদীন খান, বরগুনাঃ
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) এর আসামি গত রবিবার রাতে বাঁশ বুনিয়া এলাকা থেকে হাতে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার দীর্ঘ ৩৬ ঘন্টা পর মাইঠা এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ শাহিন (৪০) নামে এক মাদক কারবারিকে আবারো আটক করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন), বুড়িরচর ইউপির মাইঠা সাকিনে বিশ্বাস বাড়ীর দক্ষিন পাশের বিল
হইতে অভিযান চালিয়ে শাহিন কে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। উদ্ধার হয়েছে ভেঙ্গে ফেলা হ্যান্ডক্যাপ টি।

বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানান, গত সোমবার মাদক কারবারিকে আটক করার পর আসামি পালিয়ে যায়। পরবর্তীতে আবারও আমাদের জেলা গোয়েন্দা পুলিশ ওসি আবিদুর রহমান এএসআই মোশাররফ হোসেন সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুড়িরচর ইউপির মাইঠা সাকিনে বিশ্বাস বাড়ীর দক্ষিন পাশের বিল হইতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং ভাঙ্গা অবস্থায় হ্যান্ডকাফটিও উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.