বরগুনায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ

শেয়ার

মইনুল আবেদীন খান , বরগুনাঃ
বরগুনা আয়লা-পাতাকাটায় গৃহবধূ (৩০) কে এসিড নিক্ষেপ করে মুখ ও শরীরে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গৃহবধূর দুই চোখ মারাত্মক জখম হয়!

মঙ্গলবার (২৭জুন) মধ্য রাতে বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের বৈকেলিন বাজার সংলগ্ন লেমুয়া গ্রামে গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে! স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাকে কেন্দ্র করে এ কর্মকান্ড ঘটিয়েছে! বিগত দিন ধরে গৃহবধূকে কামাল কুপ্রস্তাব দিয়ে আসছে! রাজি না হওয়ায়, জোরকরেও ব্যার্থ হয়েছে তখন এসিড নিক্ষেপ করেছে! গৃহবধূর চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে কামালকে আটক করে রেখে ৯৯৯ – এ কল করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গৃহবধূকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করলে ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে অপরাধীকে আটক করেছে! মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.