বদরুন্নেসার শিক্ষিকা গুজব ছড়ানোর দায়ে আটক

শেয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিওতে সম্প্রতি সারাদেশে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে   গুজব ছড়ানোর  অভিযোগ উঠেছে বেগম বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এই অভিযোগে বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করেছে ।

গণমাধ্যমকে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি  নিশ্চিত করে বলেন, যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনও ঘটনার সঙ্গে মিল নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। । এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এজন্য তাকে আটক করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.