কমলনগর উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি ও সম্প্রীতি র‌্যালি

শেয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও সম্প্রীতির র‌্যালি করেছে যুবলীগ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকাল ৫টায় লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা যুবলীগের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে হাজিরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন উপজেলা  যুবলীগের আহবায়ক,  কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা যুবলীগের সদস্য ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সদস্য মাহবুবুর রহমান বাবলু, মিরাজ হোসেন শান্তসহ অন্যরা।

এসময় সাম্প্রদায়িক বিরোধী নানা শ্লোগান দিয়ে উসকানিদাতাদের খুঁজে বের করার দাবি জানানো হয়।

এসময় আরো উপস্তিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীরা।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.