ফের দর্শক আগ্রহে অপূর্ব-রুনার ‘যদিও সন্ধ্যা’

শেয়ার

নতুন নাটকের প্রতিই সাধারণত দর্শকের আগ্রহ থাকে বেশি। নতুন গল্প, নতুন নির্মাণশৈলী আবার নতুন শিল্পী। কিন্তু এটিও সত্যি যে পুরনো অনেক নাটকের প্রতি দর্শকের ভালোলাগা-আগ্রহ থেকে যায় দীর্ঘদিন।

সেই নাটকের গল্প যদি ভালো হয় এবং শিল্পীদের অভিনয়ও যদি মনের মতো হয়, তা হলে সে নাটক দর্শক বারবার দেখতে চান।

প্রায় ১০ বছর আগে নির্মিত একটি চমৎকার গল্পের নাটক ‘যদিও সন্ধ্যা’। নাটকটি রচনা করেছিলেন শফিকুর রহমান শান্তনু এবং নির্মাণ করেছিলেন চয়নিকা চৌধুরী।

নাটকটির গল্পের দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এই সময়ের নন্দিত-জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান।

২০১৭ সালে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়। ইউটিউবে প্রকাশের পরও নাটকটি এখনো প্রতিনিয়ত দর্শক উপভোগ করছেন।

এদিকে অপূর্ব এরই মধ্যে শেষ করেছেন তৌফিকুর ইসলামের পরিচালনায় ‘ফিরে এসো সুরঞ্জনা’ সোহেল আরমানের পরিচালনায় ‘টাইমস আপ’ নাটকের কাজ। দুটিতে তার বিপরীতে আছেন হিমি ও কেয়া পায়েল।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.