ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদো সাথে সালাহ

শেয়ার

প্রতি বছরের মতো এবারো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। সদ্য কোপা আমেরিকার শিরোপা জিতে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা জয়ের খরা কাটানো লিওনেল মেসির প্রত্যাশামতো জায়গা হয়েছে এই মনোনয়নের তালিকায়।

তার সাথে এই তালিকায় আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তথা ক্লাব ফুটবলে মেসির সতীর্থ নেইমার জুনিয়র। জায়গা হয়েছে সদ্য ম্যাঞ্চেস্টারে পা রাখা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই তিন মহারথীর সাথে মনোনয়ন তালিকাতে জায়গা হয়েছে মিসরীয় তারকা ফুটবলার লিভারপুল ক্লাবের হয়ে খেলা মোহম্মদ সালাহর।

উল্লেখ্য, সোমবার ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ১১ জন ফুটবলারের তালিকা দিয়েছে ফিফা। বর্ষসেরা হওয়ার দৌড়ে সেখানে মেসি-রোনালদো-নেইমার-সালাহসহ মোট ১১ জন ফুটবলারের নাম রয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.