প্রধানমন্ত্রী চা শিল্পের মালিকদের সঙ্গে বসবেন শনিবার

শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শিল্পের মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন।

শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠানের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর দৈনন্দিন শিডিউল থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য যে, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা।

পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.