আব্দুর রহমান ঈশান
জেলা প্রতিনিধি (নেত্রকোণা)
১৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান কেন্দুয়া উপজেলায় মহান মুক্তিযুদ্ধের বধ্যভূমির স্মৃতিস্মারক “চিরঞ্জীব” এর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ।
১৯৭১ সালের ৩১ আগস্ট পাকিস্তানী হানাদার বাহিনী কেন্দুয়া উপজেলার ধোপাগাতী’র এই স্থানে ৪ জন মহান বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করে। জেলা প্রশাসন মহান মুক্তিযুদ্ধে শহীদদের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য উক্ত স্থানে তাদের স্মরণে এই বুদ্ধিজীবী স্মৃতিস্মারক নির্মান করেন।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা হরিপদ সরকারকে নিয়ে জেলা প্রশাসক মহোদয় স্মৃতিস্মারক “চিরঞ্জীব” এর শুভ উদ্বোধন করেন।
এছাড়া জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা হরিপদ সরকার কে ১৫,০০০টাকা, শীত বস্ত্র কম্বল ও শুকনো খাবার উপহার প্রদান করেন।
