চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে!
যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন।
আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।
রাজ্জাকের ৫ম মৃত্যু বার্ষিকীতে শাকিব খান তার ফেইসবুক পেইজে এমন পোস্ট করেন।
