চর ভদ্রাসনে ভূবেনশ্বর নদীতে ৫টি ঘের জালের বাঁধ অপসারন

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ভূবেনশ্বর শাখা নদীর বিভিন্ন পয়েন্টে গড়া ঘের জালের ৫টি বাঁধ অপসারন করা হয়েছে।

শুক্রবার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বাঁশ ও জাল দিয়ে গড়া আড়াআড়ি বাঁধগুলো অপসারন করেন তিনি।

অভিযানের উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক অমিও মজুমদার, অফিস সহায়ক বাবুল বিশ্বাস, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিন ও পুলিশ কনস্টেবল।

নদীতে আড়াআড়ি ভাবে পানির মধ্যে বাঁশ পুতে এবং ঘের জাল দিয়ে ঘিরে রেখে ফাঁদ জালের মাধ্যমে মা মাছ নীধন করে আসছিল । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট্ উক্ত নদীতে অভিযান চালিয়ে বাঁধ অপসারন করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.