চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ভিপি মুশা ও তার ভাইয়ের কবর জিয়ারত করলেন এমপি নিক্সন

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেন ও তার ভাই মোতাহার হোসেনের কবর জিয়ারত করেন ফরিদপুর -৪ (চরভদ্রসন- সদরপুর -ভাঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য এমপি নিক্সন চৌধুরী।

সোমবার দুপুরে গাজীটেক ইউনিয়নের তেলিবাড়ীর ঘাট নিজবাড়ীতে মরহুম দয়ের কবরের পাশে দাঁড়িয়ে নীরবতা পালন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন স্থানীয় মাদ্রাসার ইমাম মমিন হুজুর।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রসন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন চরভদ্রসন সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজীটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাওছার বেপারী, ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন মোঃ কবিরুল আলম বেপারী, মোঃ ফরহাদ হোসেন, ফরিদ মোল্লা, মনির মাস্টার উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.