ফেসবুক কর্তৃপক্ষকে আইনী নোটিশ দেওয়া হবে : তথ্যমন্ত্রী

শেয়ার

ফেসবুকে ভুয়া আইডি খুলে যে মিথ্যা গুজব ছড়ানো হয়, এর দায় ফেসবুক কর্তৃপক্ষকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে সম্পাদক ফোরাম নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা  বলেন।

তিনি বলেন, সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়া জড়িত। খুব শিগগিরই ফেসবুককে আইনী নোটিশ পাঠানো হবে। তিনি আরও বলেন, কুমিলা, রংপুরসহ সারাদেশে যে হামলার ঘটনা ঘটেছে তার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে। ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে দেয়া হয়েছিল। ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা গুজব ছড়ানো হয়। এর দায় ফেসবুক কর্তৃপক্ষকে নিতে হবে। খুব শিগগিরই ফেসবুককে আইনী নোটিশ পাঠানো হবে।

সুত্র: দৈনিক শিক্ষা।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.