খুলনার মেয়ে মিম মেডিকেল ভর্তি পরিক্ষায় ১ম

শেয়ার

খুলনা প্রতিনিধি:

আজ প্রকাশিত হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল। ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মিম।

মীম ডুমুরিয়া কলেজের প্রভাষক মোসলেম উদ্দিন সরদারের মেয়ে। মিম জানায়, ২০১৯ সালে যশোর বোর্ডের অধীনে ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.